ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

করোনা আক্রান্ত জি কে শামীম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার কারাবন্দি জি কে শামীম গোলাম কিবরিয়া (জি কে) শামীম। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি ।


এ তথ্য নিশ্চিত করে সোমবার (১৯ এপ্রিল) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, ‘বুকের ব্যাথা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে গত ১৪ এপ্রিল জি কে শামীমকে বিএসএমএমইউতে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তাকে সেখানকার করোনা ইউনিটে রাখা হয়েছে।ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জি কে শামীমকে তার নিকেতনের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page